রাজৈরে ১৪৪ ধারা জারি

আজ সোমবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন রাজৈরের ইউএনও মাহফুজুল হক।

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী |নয়া দিগন্ত

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা, রাজৈর বাজার, পশ্চিম রাজৈর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে রাজৈর উপজেলা প্রশাসন।

আজ সোমবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন রাজৈরের ইউএনও মাহফুজুল হক।

উল্লেখ্য, গত সাত দিন যাবত বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে। এতে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছে।