সিলেটে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

এছাড়া সভায় কেন্দ্রীয় নির্বাচন সফল করার লক্ষ্যে সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা
সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা |নয়া দিগন্ত

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সভা সম্পন্ন হয়েছে। ‎

বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় নগরীর শাহজালাল উপশহরস্থ সংগঠন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় এ সাধারণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো: কামাল উদ্দিন আহমদ, সাবেক সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, প্রফেসর সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো: ফাহিম, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, কার্যকরী কমিটির সদস্য ফরহাদ আলী ইমন, এ কে এম মনোয়ার আহমদ, ইফতেখার আহমেদ, অ্যাডভোকেট নাদিম রহমান, সঞ্জয় দাস, আখতারুল ইসলাম, জামেদ আহমদ, সাব্বির আহমদ ও লোকমান আহমদ প্রমুখ।

‎সভায় সিএনজি পাম্পগুলোর সকল সমস্যা সমাধানের ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়া হয়। অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী সংক্ষিপ্ত সফরে বিদেশ গমন উপলক্ষে মোহাম্মদ কামাল উদ্দিন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সভায় কেন্দ্রীয় নির্বাচন সফল করার লক্ষ্যে সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। নির্বাচনে নিজের মহামূল্যবান আমানত ভোট দিয়ে সৎ ও আদর্শবান প্রার্থীকে বিজয়ী করে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।