কালীগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৬

গ্রেফতারকৃতরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান বিষয়খালী এলাকার বাসিন্দা খুরশিদ আলম, মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আলী মন্ডল, পলাশ মন্ডল ও ওলাদ হোসেন। গ্রেফতারকৃতরা সবাই সদর উপজেলার খামারইল ও বিষয়খালী এলাকার বাসিন্দা।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
কালীগঞ্জে গ্রেফতার বিএনপির নেতাকর্মীরা
কালীগঞ্জে গ্রেফতার বিএনপির নেতাকর্মীরা |নয়া দিগন্ত

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কালীগঞ্জ থানার এস আই জাহিদ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন

গ্রেফতারকৃতরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান বিষয়খালী এলাকার বাসিন্দা খুরশিদ আলম, মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আলী মন্ডল, পলাশ মন্ডল ও ওলাদ হোসেন। গ্রেফতারকৃতরা সবাই সদর উপজেলার খামারইল ও বিষয়খালী এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে শুক্রবার সকালে রাশেদ খানের কার্যালয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায়।

এতে কালীগঞ্জ থানার ৩ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার মামলায় অভিযুক্তদের আটকে পুলিশ শনিবার বিকেলে বিষয়খালী বাজারে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।