ছাতকে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৭

সিএনজিচালিত অটোরিকশা ও হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক মো: ইউসুফ আলী (৫০) ও অজ্ঞাতপরিচয় এক পুরুষ ঘটনাস্থলেই মারা যান।

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Chhatak
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত |প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো সাতজন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (৪ মে) দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন সুনামগঞ্জের তাহেরপুর গ্রামের হাসিমের ছেলে মো: ইউসুফ আলী (৫০)। অপর এক পুরুষের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ মোতালেব হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা ও হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক মো: ইউসুফ আলী (৫০) ও অজ্ঞাতপরিচয় এক পুরুষ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছেন। সিএনজি ও হানিফ পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।