মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনের লক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী (৩০ এপ্রিল) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠনটি উদযাপিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৪৫ হাফেজ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বয়সভিত্তিক তিনটি গ্রুপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে তিনজন করে মোট ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্য থেকেই জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী আহমেদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র কোরআন মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। কোরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে সে অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উপ-পরিচালক মো: আশিকুজ্জামান।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।



