ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন। ইফতার মাহফিলে আমন্ত্রিত প্রায় পাঁচ শতাধিক অতিথি অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার পৃষ্ঠপোষকতায় এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমের সঞ্চালনায় আয়োজিত এ ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট ও দফতরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টরিয়াল টিমের সদস্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ট্রেজারার, প্রাক্তন ভিসি, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন এবং তিনটি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাউপস্থিত ছিলেন।
এছাড়া ময়মনসিংহের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। জেলার এনএসআই ও ডিজিএফআইয়ের কর্মকর্তাবৃন্দ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আনসার রেঞ্জ ও জেলা কমান্ডেন্টের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ইফতারের আগে ভিসি মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে রোজার তাৎপর্য তুলে ধরেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।



