সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রথমবারের মতো নির্বাচনে লুবানা ইয়াসমিন শম্পা সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন আলেয়া ফেরদৌসী তুলি।
রোববার (৭ সেপ্টেম্বর) নগরীর সুবিদবাজারে পিটিআই মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে
১৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন লুবানা ইয়াসমিন শম্পা।
তিনি এতদিন অনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উইমেন্স চেম্বারের দায়িত্ব পালন করছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে সামিয়া চৌধুরী পেয়েছেন ১০৯ ভোট।
আজকের নির্বাচনে সংগঠনের ৯ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, শামা হক চৌধুরী (১৮৯ ভোট), জাকিরা ফাতেমা লিমি চৌধুরী (১৮৭ ভোট), সাইমা সুলতানা চৌধুরী (১৬৯), রেহানা আফরোজ খান ( ১৫১ ভোট), রেহানা ফারুক শিরিন (১৪৬ ভোট), আসমাউল হাসনা খান (১৪৪ ভোট), গাজি জিনাত আফজা ( ১৪১ ভোট), শাহানা আক্তার ( ১৪০) ও তাহমিনা হাসান চৌধুরী (১৩৮)।
সকাল ৯টা থেকে টানা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সংগঠনের ২৭৪ ভোটারের মধ্যে ২৫৪ জন ভোট প্রদান করেন।
গণনার সময় ২১টি ভোট নষ্ট হয়।
সিলেট উইমেন চেম্বারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট ফারজানা আক্তার মিতা।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজিব ও সহকারী কমিশনার পলি রানি দেব
রাত ৮টার দিকে নির্বাচন কমিশনার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।



