মিরসরাইয়ে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি মো: সাইদুল ইসলাম
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি মো: সাইদুল ইসলাম |নয়া দিগন্ত

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মিরসরাইয়ে কৃষক হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: সাইদুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৭-এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি সাইদুল ইসলাম মিরসরাই উপজেলার পূর্ব দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রায়পুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সীতাকুণ্ড উপজেলার পশ্চিম মহাদেবপুর এলাকার ওসমান স্টোর থেকে মো: সাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কৃষক ছদ্দিকুর রহমানের পরিবারের দায়েরকৃত হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’