সিলেটে অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক

‘আটকরা চিহ্নিত ছিনতাইকারী। আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
অস্ত্রসহ আটকরা
অস্ত্রসহ আটকরা |নয়া দিগন্ত

সিলেট নগরীর একটি ড্রেনের ভেতর থেকে চারটি চাকুসহ সাত চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার (১ মার্চ) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটকরা চিহ্নিত ছিনতাইকারী। আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভেতর থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি দা, চারটি চাকুসহ ছিনতাইয়ের অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটকরা হলেন— মৌলভীবাজার জেলার রাজনগর থানার দাসপাড়া গ্রামের মরহুম ছত্তারের ছেলে ইমন আহমদ, শ্রীমঙ্গল থানার শাপলাবাগ গ্রামের মালেক মিয়ার ছেলে ইমন (১৮), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাও খালপাড় গ্রামের লাল মিয়ার ছেলে শাহান আহমদ (১৮), সিলেটের এয়ারপোর্ট থানার বাইশটিলা গ্রামের মরহুম আসুল আলমের ছেলে ইয়াসিন (১৮), মৌলভীবাজার রাজনগর থানার দাসপাড়া গ্রামের মরহুম ইব্রাহিমের ছেলে রুবেল (২১), সুনামগঞ্জ দোয়ারাবাজার থানার গোপালপুর (বাংলাবাজার) গ্রামের আসাদ মিয়ার ছেলে হৃদয় আহমদ (১৮) ও সিলেটের কোতোয়ালী থানার জল্লারপাড় এলাকার লিয়াকত মিয়ার ছেলে শওকত মিয়া (৩০)।