রক্ষণাবেক্ষণ কাজে কর্ণফুলী টানেলের এক টিউব বন্ধ থাকবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপ বেড়ে গেলে টানেলের উভয় প্রান্তে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এতে চালক ও যাত্রীদের পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
কর্ণফুলী টানেল
কর্ণফুলী টানেল |নয়া দিগন্ত

নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলের একটি টিউব চার রাত বন্ধ থাকবে। এ সময় বিকল্প টিউব দিয়ে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে। যানবাহনের চাপ বেশি হলে চালক ও যাত্রীদের সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো: মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় পতেঙ্গা-আনোয়ারা অথবা আনোয়ারা-পতেঙ্গা রুটের যেকোনো একটি টিউব সাময়িকভাবে বন্ধ রেখে অপর টিউব দিয়ে পর্যায়ক্রমে উভয় দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপ বেড়ে গেলে টানেলের উভয় প্রান্তে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এতে চালক ও যাত্রীদের পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে চালক ও যাত্রীদের ধৈর্য ধারণ এবং দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।