সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার

ফেনীর সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার
সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৯ শে মার্চ বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও কে এস আর এম স্টিল মিলের ম্যানেজিং ডিরেক্টর শামছুল হক ।

‘তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়ার অর্জন করতে পারো।’ এ বিষয়ে বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আনোয়ারুল কবির, জামায়াতে ইসলামী বাংলাদেশ সোনাগাজী পৌর আমির মাওলানা কালিমুল্লাহ, মাদরাসার সাবেক ছাত্র এস এম কিবরিয়া, মাওলানা আবুল কাশেম, শিক্ষক সমিতির সভাপতি মাস্টার বেলায় হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মাদরাসা সাবেক শিক্ষার্থী সহ শতাধিক মেহমান ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।