বান্দরবানে মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপির ১৪ সদস্যের আত্মসমর্পণ

বান্দরবানের পুলিশ সুপার মো: অহাবুল ইসলাম জানান, সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশের আত্মসমর্পণকারী ১৪ সদস্যকে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আত্মসমর্পণকারীদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে
আত্মসমর্পণকারীদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে |নয়া দিগন্ত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪ সদস্য সীমান্ত পার হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আত্মসমর্পণ করেছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে আত্মসমর্পণকারীদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী পুয়ামুহুরী সীমান্ত দিয়ে তারা সবাই নিরস্ত্র অবস্থায় বাংলাদেশ অনুপ্রবেশ করে।

পরে, বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তের ক্রিলাই পাড়া এলাকায় তারা বিজিবির কাছে আত্মসমর্পণ করে।

বান্দরবানের পুলিশ সুপার মো: অহাবুল ইসলাম জানান, সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশের আত্মসমর্পণকারী ১৪ সদস্যকে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মায়ানমার সীমান্তে অস্থিরতার কারণে এর আগে একাধিকবার মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনীর (বিজিপি) সদস্যরা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেছিল। পরবর্তী সময়ে তাদেরকে মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করা হয়।