নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

শ্রমিক দিবস আসে আর যায়, কিন্তু খেটে খাওয়া শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা আজকের এই শ্রমিক দিবস থেকে বলতে চাই, শ্রমিকদের অধিকার নিয়ে আর যেন ছিনিমিনি করা না হয়। শ্রমিকদের ন্যায্য দাবি যেন মেনে নেয়া হয়।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি |নয়া দিগন্ত

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ মে) শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জেলা শহর মাইজদী ও জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর ও সদর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ র‌্যালিটি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর সভাপতি মাহবুবুর রহমান রিয়াদের সভাপতিত্বে ও সদর শাখার সভাপতি মোমিন উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ নোয়াখালী জেলার সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম, সহ-সভাপতি মিসবাহ উদ্দিন ভুঁইয়া প্রমুখ।

এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার যৌথ উদ্যোগে মহান শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে জেলার প্রধান বানিজ্য শহর চৌমুহনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেগমগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা নরুল্যাহ ও চৌমুহনী পৌরসভার সভাপতি অলি উল্যাহ ইয়াছিনের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বোরহান উদ্দিন বলেন, ‘শ্রমিক দিবস আসে আর যায়, কিন্তু খেটে খাওয়া শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা আজকের এই শ্রমিক দিবস থেকে বলতে চাই, শ্রমিকদের অধিকার নিয়ে আর যেন ছিনিমিনি করা না হয়। শ্রমিকদের ন্যায্য দাবি যেন মেনে নেয়া হয়।’

তিনি আরো বলেন, ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন করা হবে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী শহীদ, চৌমুহনী পৌরসভার সাবেক সভাপতি জনাব মোফাখখার হোসাইন নাছিম, উপজেলা সেক্রেটারি মোসলে উদ্দিন জায়েদ, পৌরসভার সহ-সভাপতি মো: ফয়েজ আহমেদ, সেক্রেটারি মো: কামাল হোসেন প্রমুখ।