বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

সমাবেশে বক্তারা পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ধারাসমূহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদসহ আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন
আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন |নয়া দিগন্ত

‘আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

রোববার (৯ আগষ্ট) সকালে এ উপলক্ষে জেলা শহরের স্থানীয় রাজমাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে, জেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি জনগোষ্ঠীর তরুণ-তরুণী, নর-নারীরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেয়।

বান্দরবান আদিবাসী ফোরামের সভাপতি ডা: মং উসাথোয়াই-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা। এছাড়া বক্তব্য রাখেন থোয়াইচা প্রু মাস্টার, জিরকুং সাহু, উছোমং মারমা প্রমুখ।

সমাবেশে বক্তারা পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ধারাসমূহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদসহ আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

পরে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজার মাঠে এসে শেষ হয়।

র‌্যালিতে জেলার মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, খুমী, লুসাইসহ ১২টি আদিবাসী জনগোষ্ঠীর তরুণ-তরুণীসহ বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।