শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাদারীপুরের শিবচরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে শিবচর থানার আব্দুল লতিফ ব্যাপারী কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-শিবচর থানার আব্দুল লতিফ বেপারি কান্দি গ্রামের মৃত মোসলেম খাঁর ছেলে মো: আজাহার খাঁ (৪৫), জাহাঙ্গীর ফরাজীর ছেলে মোঃ নিজাম ফরাজী (৩০) এবং শুক্কুর হাওলাদার কান্দি গ্রামের হিরুন চৌকিদারের ছেলে মোস্তফা চৌকিদার (২৪)।

পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশ দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানাধীন আব্দুল লতিফ বেপারী কান্দি এলাকার দুদু মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় অভিযান চালায়। এ সময় ওই তিন মাদক ব্যবসায়ীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদারীপুর জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।