ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন রেজভীকে ভাণ্ডারিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাব্বির ওই উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, সাব্বিরের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো নয়টি মামলা রয়েছে।



