জয়পুরহাটের পাঁচবিবিতে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মহিপুর হাজী মহসিন সরকারী কলেজ কেন্দ্রে আরবি সাহিত্য ১ম পত্র পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কেন্দ্র কর্মকর্তা মো: আনিছুর রহমান জানান, পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের অংশ হিসাবে প্রতিটি কক্ষে সিসিটিভি সংযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে পরীক্ষার্থীদের বারবার সতর্ক করার পরও ওই দুই পরীক্ষার্থীর অসদুপায় অবলম্বনের বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসে। এ অপরাধে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।



