লালপুরে অবৈধ মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

উপজেলার মঞ্জিল পুকুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা ও ব্যাটারিসহ এক্সকাভেটর মেশিন অকেজো করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মঞ্জিল পুকুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেনের নেতৃত্বে অবৈধ মাটি কাটার আলামত পাওয়া গেলে ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তি মো: আবাদান আলীর (৪১) বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

একই সময়ে অবৈধ মাটি উত্তোলনের অভিযোগে উপজেলার বরমহাটি নামক স্থানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর মেশিন পাওয়া যায়। ঘটনাস্থলে এক্সকাভেটরের দুইটি ব্যাটারি জব্দ করার পাশাপাশি এক্সকাভেটর মেশিনটি অকেজো করা হয়।