শেরপুরের শ্রীবরদীতে পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪০) ও সুখন (২২) নামে দুই মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে।
শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার পৌরসভার বড় পোড়াগড় এলাকায় এ অভিযান চালানো হয়। পরে দুপুরে তাদেরকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
আটক রফিকুল ইসলাম উপজেলার পোড়াগড় গ্রামের মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে ও সুখন শ্রীবরদী পৌরসভার পশ্চিম তাতিহাটি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘আটক আসামিদেরকে নিয়মিত মামলায় শেরপুর আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মাদক ও জুয়ার সাথে কোনো আপস না। কাজেই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’



