নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার (৫আগস্ট) বিকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি লোহাগড়া শহরের সিএন্ডবি চৌরাস্তা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসন থেকে ধানের শীষের প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ্যাড. নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা মোঃ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সহসভাপতি এস এম শাহীন বিপ্লব, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইন্জি: তাইবুল হাসান, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সহ প্রমুখ।
এসময় উপস্থিত নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশ, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মুরাদ হোসেন, যুবদল নেতা ইন্জি: রাজু আহম্মেদ বাপ্পি, লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম সাধারণ মোঃ সাইফুল ইসলাম মল্লিকসহ প্রমুখ।



