সারা দেশের ন্যায় চলতি অর্থ বছরের দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন, পুনঃখনন কর্মসূচি প্রকল্পের আওতায় মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে সিংড়ার খালের কাজলকোঠা বিল থেকে বাদে কলমোহনা পর্যন্ত (৫.৮ কিমি) খনন উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উদ্বোধন করেন।
এসময় প্রতিমন্ত্রী খাল খননের নাম ফলক উন্মোচন করেন এবং খালপাড়ে বৃক্ষরোপণ করেন। ৫ জাতের দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। ওয়াহাব আকন্দ এমপি মাটি মাথাতে তুলে বহন করেন।
খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কাামরুল হাসান, সাবেক সাংসদ আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহী প্রমুখ।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, যে সব প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, সে সকল প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে। তার মধ্যে ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। কৃষক কার্ড শুরু হবে অচিরেই। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য যে ভাতা সেটা পর্যায়ক্রমে শুরু করা হচ্ছে এবং পাইলট প্রকল্প চলমান।
প্রতিমন্ত্রী আরো বলেন, যে সব প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, সে সকল প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে। তার মধ্যে ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। কৃষক কার্ড শুরু হবে অচিরেই। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য যে ভাতা সেটা পর্যায়ক্রমে শুরু করা হচ্ছে এবং পাইলট প্রকল্প চলমান।
এ সময় খালপাড়ের মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। এলাকাবাসীরা জানায়, এ খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা কমে আসবে। সেচ কাজের মাধ্যমে কৃষকেরা সুফল পাবে।



