দোহারে গাছের ডাল নেয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘আমি রান্না করছিলাম। এ সময় চিৎকারের আওয়াজ পেয়ে ঘর থেকে রেবিয়ে দেখি আমার শ্বশুরকে রিয়াজুল চাইনিজ কুড়াল দিয়ে কোপাচ্ছে। আশপাশের লোকজন এগিয়ে এলে সেলিম ও তার ছেলে রিয়াজুল পালিয়ে যায়।’

শওকত আলী রতন, দোহার (ঢাকা)

Location :

Dohar
বৃদ্ধকে কুপিয়ে হত্যা
বৃদ্ধকে কুপিয়ে হত্যা |প্রতীকী ছবি

ঢাকার দোহার উপজেলার বাহ্রা বাগেরকাচা এলাকায় গাছের ডাল নেয়াকে কেন্দ্র করে নুর মুহম্মদ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে দোহার থানা পুলিশ।

পুলিশ জানায়, ১৫ দিন আগে পল্লীবিদ্যুতের লোকজন একটি গাছের ডাল কেটে রেখে যায়। আজকে সকালে বাহ্রা বাগেরকাচা এলাকর নুর মোহাম্মদ তা আনতে গেলে প্রতিবেশী মো: সেলিম বাধা দেয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সেলিমের ছেলে রিয়াজুল (১৮) ধারালে অন্ত্র দিয়ে নুর মুহাম্মদের মাথায় ও গলায় আঘাত করে। পরে গুরত্বর আহত অবস্থায় নুর মুহম্মদকে দোহার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর মুহম্মদের ছেলের বউ তানজিলা খাতুন বলেন, ‘আমি রান্না করছিলাম। এ সময় চিৎকারের আওয়াজ পেয়ে ঘর থেকে রেবিয়ে দেখি আমার শ্বশুরকে রিয়াজুল চাইনিজ কুড়াল দিয়ে কোপাচ্ছে। আশপাশের লোকজন এগিয়ে এলে সেলিম ও তার ছেলে রিয়াজুল পালিয়ে যায়।’

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, গাছের ডাল নেয়াকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।