টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ড

টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী নৌ-সমিতির সভাপতি রব্বানী জানান, আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে হাউজবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে গেছে।

Location :

Tahirpur
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী হাউজবোটে আগুন ধরে যায়
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী হাউজবোটে আগুন ধরে যায় |নয়া দিগন্ত

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী ‘মাছরাঙা’ নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে সে সময় হাউজবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর বাজারের পূর্বপাড়ে রক্তি নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রক্তি নদীতে নোঙর করে হাউজবোটটির মেরামতের কাজ চলছিল। এ সময় হাউজবোটের পেছনের অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী নৌ-সমিতির সভাপতি রব্বানী জানান, আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে হাউজবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে গেছে।

বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিভানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।