চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাখ টাকা অর্থদণ্ড

অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Chitalmari
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাটিষ্ট্রেট খাদিজা আক্তার এ অর্থদণ্ডাদেশ দেন।

তিনি বলেন, ‘ভোক্তা অধিকার আইন এবং ঔষধ ও কসমেটিক্স আইন অনুযায়ী চিতলমারী ক্লিনিক ও অসিত বাগচিকে এক লাখ এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শর্মী রায়, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: এস এম আরজান আলী, বাগেরহাট জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো: ফজলুল হক, স্যানিটারি ইন্সপেক্টর মো: রিয়াজুল হক তালুকদার, থানার পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।