গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষক-কৃষাণীদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ির পার্টনার প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর কৃষিবিদ ড. তৌফিক আরিফিন।
পার্টনার প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
এ সময় বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রামের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা অশোক কুমার রায়, গাইবান্ধা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল, কৃষক সুজন মিয়া, সাইফুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে কৃষি খাতে নানামুখী পদক্ষেপের মাধ্যমে ফসল-পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের লাভবান করতে আলোচনা করা হয়।
এতে উপজেলার ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। সেইসাথে একাধিক স্টল স্থাপন করে ফসলের প্রদর্শনী দেখানো হয়।



