নলডাঙ্গায় কারেন্ট জালে ধরা ৯ ফুট লম্বা দাঁড়াশ সাপ অবমুক্ত

বিবিসিএফের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো: ফজলে রাব্বী বলেন, দাঁড়াশ সাপ মানুষের জন্য সাধারণত ক্ষতিকর নয়। এটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অকারণে বন্যপ্রাণী হত্যা না করে সেগুলো সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
উদ্ধারকর্মীরা সাপটিকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন।
উদ্ধারকর্মীরা সাপটিকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় নিষিদ্ধ কারেন্ট জালে ধরা পড়া প্রায় নয় ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সদস্য সংগঠন সবুজ বাংলার পরিবেশকর্মীরা সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে একটি নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

বিবিসিএফের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো: ফজলে রাব্বী বলেন, দাঁড়াশ সাপ মানুষের জন্য সাধারণত ক্ষতিকর নয়। এটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অকারণে বন্যপ্রাণী হত্যা না করে সেগুলো সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, দেশের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের সংগঠনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বিপদে পড়া প্রাণী উদ্ধার কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

উদ্ধার অভিযানে পরিবেশকর্মী বাঁধন, মনির, সুব্রত, শাকিব, আলিফ, সাহেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।