পটিয়ায় আইনজীবী সহকারী হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

বক্তারা বলেন, তুচ্ছ একটি ঘটনায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো: তোহাকে হত্যা করা হয়। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো: তোহা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন
আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো: তোহা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন

চট্টগ্রামের পটিয়া যুগ্ম জেলা জজ আদালত আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: তোহাকে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (২ আগস্ট) বিকেলে পটিয়া আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে আদালতের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে সাবেক সভাপতি শহীদ উদ্দিন শরীফ, সহ-সভাপতি সিরাজুল হক, মো: হোসেন, যুগ্ম সম্পাদক মো: মাসুদ, সাবেক সভাপতি বিধান আচার্য, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক সভাপতি শ্যামল চক্রবর্তী, কার্পযকরী সদস্য মো: আইয়ুব, ক্ষেতমজুর সমিতি নেতা শ্যামল বিশ্বাস, পৌরসভা আট নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির নজরুল ইসলাম শওকত, মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তুচ্ছ একটি ঘটনায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো: তোহাকে হত্যা করা হয়। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, শনিবার (১ আগস্ট) গভীর রাতে পটিয়ার হাবিলাইশ দ্বীপ ইউনিয়নে কলা চুরির প্রতিবাদ করায় প্রতিবেশীরা তাকে পিটিয়ে হত্যা করে।