নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন ওরফে হককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে শহরের নিয়ামতপুর চামড়া গুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সৈয়দপুর থানায় করা একটা নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মোতালেব হোসেন হকের বাড়ি জেলার জলঢাকা উপজেলায়। কিন্তু তিনি দীর্ঘদিন থেকে সৈয়দপুরে বসবাস করছেন এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।



