চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন হায়দারকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় পুকুরে ঝাঁপ দেয়। তাকে পুকুর থেকে তুলে নিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজিম উদ্দিন হায়দার চরলক্ষ্যা ইউনিয়ন ১নম্বর ওয়ার্ড তৌকিম উদ্দিন তালুকদারের বাড়ি (প্রকাশ টিক্কা গুষ্টি) মাস্টার আবদুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এনেক্সের একটি ওয়ারেন্ট ভুক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের পর দীর্ঘক্ষণ কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি পরিষ্কার করে জানায়, চেক সংক্রান্ত একটি মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
এদিকে, নাজিম উদ্দিন হায়দারের বিরুদ্ধে আরো কোনো মামলা বা ওয়ারেন্ট রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, সে একটি চেকের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।



