ঘিওরে বেশি দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিল। পাশাপাশি বাজারে সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বাড়তি দামে সার বিক্রিরও অভিযোগ পাওয়া যায়।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা |নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে একটি সার বিক্রয় প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স হাজী খোরশেদ হোসেন ট্রেডার্সকে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় কৃষকদের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিল। পাশাপাশি বাজারে সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বাড়তি দামে সার বিক্রিরও অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, ঘিওর থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান, ঘিওর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: মহসিন খান হিরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।