উচ্চ রক্তচাপ দিবস, মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ

গবেষণায় উঠে আসে দেশের ৩১ ভাগ মানুষ জানেন না তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত। শুধু বয়স্করাই নয়, তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
আলোচনা সভা
আলোচনা সভা |নয়া দিগন্ত

উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস মোকাবেলা করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

শুক্রবার (১৫ মে) দুপুরে নগরীর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন।

এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, গবেষণায় উঠে আসে দেশের ৩১ ভাগ মানুষ জানেন না তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত। শুধু বয়স্করাই নয়, তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে। হাইপারটেনশন এবং ডায়াবেটিস বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।

নির্দিষ্ট সময় পরপর রক্তচাপ পরীক্ষা এবং সচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থাই মৃত্যু ঝুঁকি কমাতে পারে বলে জানায় বক্তারা।

হাইপারটেনশন সেন্টার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সেন্টারের প্রতিষ্ঠাতা ডা: জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: সো: আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা: মুহাম্মদ জহুরুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা: মো: মোখলেছুর রহমান, ডা: শাহ মো: সরওয়ার জাহান, ড. এম রাহেকুল মন্ডল আপেল প্রমুখ।

আলোচনা সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সামাজিক ও পেশাজীবি এবং সাধারণ রোগীরা অংশ নেন।