সীমান্তে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নিতে মৌলভীবাজারের কুলাউড়ায় আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসন থেকে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এনসিপি নেতা প্রীতম দাশ জানান, আগামী ২৬ জুন কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকায় সঙ্ঘটিত সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তারা অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত থাকবেন।
কুলাউড়া উপজেলা এনসিপি গণমাধ্যমকে জানায়, সীমান্তে বাংলাদেশী নাগরিককে হত্যার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।



