লালমোহন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি জসিম, সাধারণ সম্পাদক জাহিদ

একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে রিপোর্টার্স ইউনিটিকে গড়ে তুলতে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় আমরা সচেষ্ট থাকব।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
সভাপতি জসিম জনি ও সাধারণ সম্পাদক জাহিদ দুলাল
সভাপতি জসিম জনি ও সাধারণ সম্পাদক জাহিদ দুলাল |নয়া দিগন্ত

ভোলার লালমোহন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি সভাপতি, দৈনিক কালবেলার প্রতিনিধি জাহিদ দুলাল সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এম আর পারভেজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমজাদ হোসেন খান।

সভায় পুরোনো কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি আমজাদ হোসেন খান আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ও ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

নবনির্বাচিত সভাপতি জসিম জনি বলেন, লালমোহন রিপোর্টার্স ইউনিটি একটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক জাহিদ দুলাল বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সকল সদস্যের সহযোগিতা নিয়ে আগামী দিনে রিপোর্টার্স ইউনিটিকে আরো সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করা হবে।

তিনি আরো বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে রিপোর্টার্স ইউনিটিকে গড়ে তুলতে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় আমরা সচেষ্ট থাকব।

নবনির্বাচিত কমিটিকে লালমোহন উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ অভিনন্দন জানিয়েছেন। একইসাথে সংগঠনের আগামী দিনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।