জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামীকাল সকাল ৯টার দিকে আমরা শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের সাথে নিয়ে দেবিদ্বার নিউমার্কেটে পশু কোরবানি করবো।’
শুক্রবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেবিদ্বার, আমরা ভুলিনি আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ভাইবোনদের আত্মত্যাগ। এই পবিত্র কোরবানির ঈদে আমরা এবার তাদের পাশে দাঁড়াতে চাই আরো একটি বিশেষ মুহূর্তে।
তিনি জানান, আগামীকাল সকাল ৯টার দিকে আমরা শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের সাথে নিয়ে দেবিদ্বার নিউমার্কেটে পশু কোরবানি করব।
তিনি আরো লিখেছেন, সংযুক্তি, এ উদ্যোগে আমরা কমিটির সদস্যদের বাইরে কারো কাছ থেকেই অর্থ সহায়তা নেইনি। কমিটির সদস্যদের অর্থায়নেই এই উপহার।



