কাঁঠালিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Location :

Jhalokati
কাঁঠালিয়া থানায় ইয়াবাসহ আটক মন্জুরুল ইসলাম জিয়া
কাঁঠালিয়া থানায় ইয়াবাসহ আটক মন্জুরুল ইসলাম জিয়া |নয়া দিগন্ত

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়ায় পাঁচ পিস ইয়াবাসহ মো: মন্জুরুল ইসলাম জিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়।

​আটক মন্জুরুল ইসলাম জিয়া পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সারেনকাঠি এলাকার মোঃ বেলায়েত হোসেন বেপারীর ছেলে।

পুলিশ জানায়, আমুয়া জিরো পয়েন্ট এলাকার তপন সু-স্টোরের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

অভিযানে উপপরিদর্শক (এসআই) সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল হক ও এএসআই হাবিবের সমন্বয়ে পুলিশে একটি দল তাকে পাঁচ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।