সুনামগঞ্জের দোয়ারাবাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদক, জুয়া, চোরাচালান, চুরি ও অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করা নিয়ে আলোচনা হয়। এছাড়াও অনুমোদনহীন হ্যান্ডট্রাক্টর চলাচল, বাল্যবিয়ে বন্ধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশীদ, দোয়ারাবাজার থানার পুলিশের এসআই তানজিল হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) প্রতিনিধি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



