শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে আহত ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

উপজেলার হরপাড়া এলাকার লিটন শেখের তৃতীয় তলা ভবনের ছাদে লাকড়ি শুকাতে গিয়ে অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আহত হন মাহফুজুল।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা
ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত মো: মাহফুজুল ইসলাম (৬৮) নামের এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (১৬ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার হরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তি মাহফুজুল ইসলাম শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, উপজেলার হরপাড়া এলাকার লিটন শেখের তৃতীয় তলা ভবনের ছাদে লাকড়ি শুকাতে গিয়ে অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আহত হন মাহফুজুল ইসলাম নামের এক বৃদ্ধ।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে ছাদ থেকে উদ্ধার করে। পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য জন্য দ্রুত পৌঁছে দেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

তিনি আরো জানান, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।