মাওলানা রফিকুল ইসলাম খান

আগামীর বাংলাদেশ গঠনে আলেম সমাজের নেতৃত্বের অপেক্ষায় গোটা দেশ

‘অতীতের মতো আগামীতেও উল্লাপাড়াকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সবাই মিলে উল্লাপাড়াকে একটি চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত, আধুনিক, মানবিক ও কল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।‘

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
বক্তব্য রাখছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
বক্তব্য রাখছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আগামীর বাংলাদেশ গঠনে দেশের মানুষ আলেম সমাজের দিকে তাকিয়ে আছে। আলেম-উলামাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির কোনো উদাহরণ নেই। একটি চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় উলামা মাশায়েখদের নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ।’

তিনি বলেন, ‘অতীতের মতো আগামীতেও উল্লাপাড়াকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সবাই মিলে উল্লাপাড়াকে একটি চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত, আধুনিক, মানবিক ও কল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।‘

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আবু হুরায়রা মসজিদের পাশে উল্লাপাড়া উপজেলা উলামা মাশায়েখ কমিটির উদ্যোগে উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির ড. মুহাম্মাদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুফতি মো: আমজাদ হোসেন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খাইরুল ইসলাম।

এছাড়াও সভায় স্থানীয় জামায়াত ও উলামা-মাশায়েখ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।