হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেয়ায় নির্যাতিত নারী পুলিশ পাহারায় হাসপাতালে

নোয়াখালী হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেয়ায় বিএনপির নেতাকর্মীদের হাতে নির্যাতিত নারী বিবি কুলসুম নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশের পাহারায় রয়েছেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেয়ায় নির্যাতিত নারী পুলিশ পাহারায় হাসপাতালে
হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেয়ায় নির্যাতিত নারী পুলিশ পাহারায় হাসপাতালে |নয়া দিগন্ত

নোয়াখালী হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেয়ায় বিএনপির নেতাকর্মীদের হাতে নির্যাতিত নারী বিবি কুলসুম নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশের পাহারায় রয়েছেন।

হাতিয়া উপজেলার চানন্দী ইউনয়িনের নারী কুলসুম শাপলা কলিতে ভোট দেয়ার দায়ে তাকে ধানের শীষের কর্মীরা নির্যাতন করেছে বলে অভিযোগ উঠে। পরে শনিবার সকালে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুলসুম বেগম বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশের পাহারায় রয়েছেন।

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তৈয়ব মো: আরিফ হোসেন সাংবাদিকদের জানান, আমরা সোস্যাল মিডিয়ায় ধর্ষণের খবর পেয়ে ঘটনার স্থলে আমাদের অফিসার যায়। তারা আশেপাশে ধর্ষণের বিষয় জানতে চাইলে তারা কিছু জানেন না। তবে ২ দফা মারামারির ঘটনা ঘটেছে বলে জানান। আমরা প্রাথমিকভাবে তদন্ত করেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ আসলে আমরা মামলা তদন্ত করবো।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আর এম ও রাজিব উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘ভুক্তভোগী নারী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।’