শৈলকূপায় ইয়াবাসহ গ্রেফতার ২

উপজেলার ৭ নম্বর সারুটিয়া ইউনিয়নের আজাদ নগর গ্রামের খুলুমবাড়িয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
আটককৃত ইয়াবা
আটককৃত ইয়াবা |নয়া দিগন্ত

শৈলকুপায় ইয়াবাসহ মাদককারবারি বিটু জোয়ার্দার ও মো: আবু সাঈদ ওরফে সাউথ নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার ৭ নম্বর সারুটিয়া ইউনিয়নের আজাদ নগর গ্রামের খুলুমবাড়িয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক বিটু জোয়াদ্দার ওই গ্রামের আবুল কাশেম জোয়াদ্দারের ছেলে ও আবু সাঈদ সাহাবাড়িয়া গ্রামের আকবার আলীর ছেলে।

তাদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছিল। এরকম সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই মাদককারবারিকে ইয়াবা টেবলেটসহ আটক করা হয়।

তিনি আরো জানান, মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে তাদের কোটে সোপর্দ করা হয়েছে।