দেওয়ানগঞ্জ মডেল থানায় নতুন ওসি আনোয়ার হোসেন

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন মো: আনোয়ার হোসেন।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
দেওয়ানগঞ্জ মডেল থানায় নতুন ওসি আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ মডেল থানায় নতুন ওসি আনোয়ার হোসেন |নয়া দিগন্ত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন মো: আনোয়ার হোসেন।

সোমবার (৬ এপ্রিল) পদোন্নতি হওয়ায় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগদান করেছেন এ থানার ওসি (তদন্ত) মো: আনোয়ার হোসেন।

তিনি ইতোপূর্বে ২৪/১/২০২৪ তারিখ থেকে একই থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছিলেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মনসুর আহমদকে ময়মনসিংহ জেলায় বদলি করা হয়েছে।

নতুন যোগদানকৃত দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে আমি আমার কর্মস্থলে সর্বাধিক গুরুত্ব দেবো মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান নির্মূল এবং একইসাথে প্রাধান্য দিয়ে মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করবো।

এ ব্যাপারে তিনি স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।