শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও সাংগঠনিক সম্পাদক চমক হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী চেষ্টা করছে। দেশে মব সৃষ্টি করছে। এদেরকে প্রতিহত করতে হবে। শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে তারা অশ্রাব্য ভাষায় কটুক্তি করছে তাদের বিচার করতে হবে।’



