নড়াইলে শপিংব্যাগ থেকে শিশুর লাশ উদ্ধার

নড়াইল শহর বাইপাস সড়কের মালিবাগ মোড়ে ইটের ভাটার কাছ থেকে শপিংব্যাগে রাখা একটি অজ্ঞাত পরিচয়ের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নড়াইলে শপিংব্যাগ থেকে শিশুর লাশ উদ্ধার
নড়াইলে শপিংব্যাগ থেকে শিশুর লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নড়াইল শহর বাইপাস সড়কের মালিবাগ মোড়ে ইটের ভাটার কাছ থেকে শপিংব্যাগে রাখা একটি অজ্ঞাত পরিচয়ের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডে যাওয়ার সংযোগ সড়কে ইটভাটার পাশে শপিংব্যাগে কে বা কারা লাশটি ফেলে যায়। কখন শিশুটির লাশ ফেলে রাখা হয়েছে, তা কেউ জানাতে পারেননি।

এদিন দুপুরে কুকুর ওই ব্যাগটি যখন টানাহেঁচড়া করছিল, তখন স্থানীয়রা এগিয়ে আসলে ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো লাশটি দেখতে পান তারা।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান, ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ছয় মাস হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।