মাধবদীতে জুলাই হত্যা মামলার আসামি ও নূরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতারের দাবি

নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ও নূরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
মাধবদীতে জুলাই হত্যা মামলার আসামি ও নূরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতারের দাবি
মাধবদীতে জুলাই হত্যা মামলার আসামি ও নূরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতারের দাবি |নয়া দিগন্ত

নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ও নূরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে মাধবদী থানার নূরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে এক সংবাদ সম্মেলনে মাধবদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নূরারাপুর ইউনিয়নের বাসিন্দা নাছির উদ্দিন ভুইয়া বলেন, ‘আরিফ চেয়ারম্যান একজন চিহ্ণিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার মামা, মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিকের ছত্রছায়ায় আরো বেপরোয়া হয়ে ওঠে। এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনে স্বৈরশাসক হাসিনার পক্ষে গর্জে উঠে আরিফ হোসেন। এ সময় সন্ত্রাসী বাহিনীর সহায়তায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালায়। এ সময় মাধবদীতে শাওন ও সুমন নামের দুই ছাত্রনেতা গুলিতে নিহত হন। দুই ছাত্র হত্যা মামলার আসামি হলেও প্রকাশ্যে ঘুরাফেরাসহ এলাকায় অপকর্ম চালিয়ে যাচ্ছেন সে। পাশাপাশি এলাকায় বিভিন্নজনকে হুমকি ধামকি দিয়ে আসছিল। পরে সরকার তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে অপসারণ করলে আদালতের নির্দেশ নিয়ে পুনরায় সে পরিষদের ক্ষমতায় বসে আরো বেপরোয়া হয়ে ওঠার পাঁয়তারা করছে। তবে ইউনিয়নবাসী খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসে অভিযুক্ত আরিফ হোসেনকে প্রত্যাখ্যানসহ তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় উপস্থতি ছিলেন নুরালাপুর ইউনয়িন বিএনপির নেতা মো: ইলিয়াছ, জহিরুল ও ছাত্রদলের সাবেক নেতা মো: নাসির উদ্দিন ভূইয়াসহ আরো নেতাকর্মীরা।