সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২ জন। একই সময়ে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬৬ জন সন্দেহজনক হাম রোগী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১২২ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৬ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন, বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জন ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন নতুন রোগী ভর্তি হয়েছে।
বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৪৬৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭৮ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে ছয়, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০, মাউন্ট এডোরা হাসপাতালে এক, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪২, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাত ও মৌলভীবাজার জেলা সদরে ২২ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কোনো সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ১৬০ জনেই রয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৫০ ও নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।



