খালেদা জিয়ার জন্য ফেনীতে মসজিদে-মসজিদে দোয়া

মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে জেলা উপজেলা কমিটি ছাড়াও ইউনিয়ন পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
খালেদা জিয়ার জন্য নিজ জেলা ফেনীতে মসজিদে-মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে
খালেদা জিয়ার জন্য নিজ জেলা ফেনীতে মসজিদে-মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে |ছবি : নয়া দিগন্ত

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা ফেনীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার বাদ আসর শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ।

মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ। এ সময় জেলা, উপজেলা ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এদিকে বাদ আছর পরশুরাম কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালের, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে জেলা উপজেলা কমিটি ছাড়াও ইউনিয়ন পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।