তাহিরপুরে উৎসব মুখর পরিবেশে ধান কাটা শুরু

সুনামগঞ্জের তাহিরপুরে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ১১টার দিকে উৎসব মুখর পরিবেশে ধান কাটা শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই ধান কাটা উৎসবের আয়োজন করা হয়।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুরে উৎসব মুখর পরিবেশে ধান কাটা শুরু
তাহিরপুরে উৎসব মুখর পরিবেশে ধান কাটা শুরু |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে উৎসব মুখর পরিবেশে ধান কাটা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ১১টার দিকে পহেলা বৈশাখের দিনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই ধান কাটা উৎসবের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর সার্কেল প্রনয় দে, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসি আমিনুল ইসলাম, উপজেলার বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ রুকন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য নাসের উজ্জ্বল, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, তোজাম্মিল হক নাসরুম, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান আতিক,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসনাত রাসেল, সদস্য সচিব এস এম মুন্না সহ কৃষকরা উপস্থিত ছিলেন।

পরে কৃষি অফিসে ২০২৫-২৬ অর্থবছরে ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণের ঘোষণা দেয়া হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।

এর পূর্বে উপজেলা প্রশাসনের আয়োজন নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।