মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

সমাবেশ শেষে বেলা ১১টার দিকে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
গণ মিছিল
গণ মিছিল |নয়া দিগন্ত

মাগুরায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার (২ মে) সকাল ১০টার দিকে শহরের নোমানী ময়দানে এ সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশ শেষে বেলা ১১টার দিকে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন আরো জোরদার করা হবে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির এম বি বাকের, সেক্রেটারি সাঈদ আহমেদ বাচ্চু, কেন্দ্রীয় সূরা সদস্য আব্দুল মতিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি জোবায়ের হোসেন প্রমুখ।