নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক ভাইদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক গবেষণা সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু।
জামায়াতের উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম হোসেন রনি, জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান, উপজেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম রাহী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম প্রমুখ।
ইফতার মাহফিলে পারস্পরিক পরিচিতি ও আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আকবর হোসেন।



