ঢাকার ডেমরায় থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৫ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ডেমরার স্টাফ কোয়ার্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, এছাড়া মিছিলেও তিনি নেতৃত্ব দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আব্দুস সালাম, ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলী, ডেমরা দক্ষিণ থানা আমির মিজবাহ উদ্দিন মির্জা হেলাল, ডেমরা উত্তর থানা আমির মাওলানা মিজানুর রহমান এবং ডেমরা পশ্চিম থানা আমির দেলোয়ার হোসাইন।
সমাবেশ ও মিছিল এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সমর্থনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।



